শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে। আজ বুধবার সকালে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা।
পরে বিকেলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বুধবার বিকেলে জানান, সবুজ হত্যা মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
র্যাব-১৪ ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাতাড়ি গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।
এ ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেপ্তার করে র্যাব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে