জামালপুরের মেলান্দহে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে হাবিবুর রহমান (৪৫) রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গরু ও মহিষ চুরি করে ট্রাক নিয়ে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুজন।
আজ সোমবার ভোর সকাল ৪টা দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান জামালপুরে বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহতেরা হলেন—শেরপুর জেলার নাছির আহমেদ, উকিল মিয়া। তাঁরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুর দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে বসত বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে চোর দলের এক সদস্যের মৃত্যু হয় ও আহত হন আরও দুজন। ট্রাকে ৪টি গরু ও ২ মহিষ ছিল।
স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকে ৮-৯ জন চোর ছিল, একজন ট্রাকের নিচে চাপা পড়ছে ঘটনাস্থলেই মারা গেছে। দুজন দুই জায়গায় পড়েছিল আর বাকিগুলো পালিয়ে গেছে। তাঁদের কাছে দেশীয় অস্ত্র ছিল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে