
নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে চারপাশ পানির মধ্যেই সড়কের পাশে দাফন করা হয়েছে তাঁকে।
নিহত রুসমত খান শ্রীপুর গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।
জানা গেছে, দুপুরের দিকে পানিতে ডোবা পুকুরপাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।
নিহতদের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুর ডুবে পাশে বুকসমান পানি। কোনোদিকে পুকুরের গভীর বোঝার উপায় নেই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি। সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়েছি। আজ সকালে দাফন করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে