
শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হলেন আদমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে খোকা মিয়া (৪০) ও হাবিল উদ্দিনের ছেলে তাফাজ্জল হোসেন (৫০)। তাফাজ্জল হোসেন খোকা মিয়ার চাচাতো বোনের জামাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খোকা মিয়া তাঁর নির্মাণাধীন বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া শেষে মোটরটির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুতায়িত হন। ওই সময় বাড়ির পাশ থেকে তার চাচাতো ভগ্নিপতি তাফাজ্জল হোসেন খোকা মিয়াকে সাহায্য করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনার বিষয়ে নকলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, খোকা মিয়া ও তাফাজ্জল হোসেনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে