
ডলার প্রতারণার মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডলার প্রতারণার অভিযোগে গত বছর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রথমবারের মতো শাজাহান মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে