জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমির উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আমির হোসেন সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সড়ক দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম।
স্থানীয় লোকজন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকা থেকে আমির বাড়ি ফেরার জন্য হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে আমির সড়কে লুটিয়ে পড়েন। চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান।
আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় আমিরকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে গাড়িতে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমির হোসেন যখন সড়ক পার হচ্ছিলেন তখন পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে