নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূ। আজ সোমবার সকালে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত খাদিজা আক্তার পৌর ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী হাবিব উল্লাহর স্ত্রী। এই ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা-পুলিশ।
খাদিজার মা মৌসুমি জানায়, ৭ বছর আগে দক্ষিণপাড়া এলাকার হাবিব উল্লাহর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে মেয়ের শাশুড়ি ও স্বামী তাঁকে নির্যাতন করত। প্রায় সময় এসব অত্যাচার সহ্য করতে না পেরে বাসায় চলে আসত খাদিজা। কিছুদিন পর মেয়ের স্বামী এসে আবার নিয়ে যেত। এসব অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে