
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি চাল কেনার টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার ২ লাখ ৫২ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা।
ওই নেতার নাম বন্দনা চাম্বুগং (৪৫)। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
পুলিশ, ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা যায়, চলতি রমজান মাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয়ের টাকা জমা দিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ডিলার ও আওয়ামী লীগ নেতা বন্দনা চাম্বুগং আজ মঙ্গলবার সকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে যান। এ সময় ব্যাংকের ভেতরেই জমা দিতে নিয়ে যাওয়া ২ লাখ ৫২ হাজার টাকা গণনা করে নিজের কাঁধে ঝোলানো ব্যাগে রাখেন। পরে ব্যাগসহ টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান তিনি। হঠাৎ পেছন থেকে ব্যাগে টান অনুভব করলে ব্যাগ চেক করে ভেতর দেখেন টাকা নেই।
পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক মেয়ে ও একজন নারী ওই আওয়ামী লীগ নেতার কাঁধে ঝোলানো ব্যাগে হাত দিয়েছেন। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বন্দনা চাম্বুগং আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সব শেষ হইয়া গেল। খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে ব্যাংকে টাকা দিতে আসছিলাম। আর ব্যাংক থাইকা অই টাকাই চুরি হইয়া গেল।’
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে টাকা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে