
নেত্রকোনার আটপাড়ায় লরির সঙ্গে নছিমনের সংঘর্ষে মো. উজ্জ্বল মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লরিচালক জসিম মিয়াকে (২৮) আটক করেছে।
নিহত উজ্জ্বল মিয়া মোহনগঞ্জ উপজেলার সাজিহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আটক চালক জসিম মিয়া কেন্দুয়া সিংহেরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে উজ্জ্বল মিয়া মোহনগঞ্জ থেকে একটি নছিমনে গরু বোঝাই করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনিসহ নছিমনের চালক ও চালকের সহযোগী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উজ্জ্বল মিয়াকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধারসহ পলাতক লরিচালক জসিম মিয়াকে আটক করে পুলিশ। ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে