জামালপুরের সরিষাবাড়ীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মমিনুলের নানাবাড়ি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝুকনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিন। গতকাল বুধবার বিকেলে ছোট বোনকে নিয়ে মমিনুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নানাবাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে নানার সঙ্গে পাশের মুশুদ্দি গ্রামে মাজারে মেলা দেখতে যান। সেখান থেকে তিনি হারিয়ে যান।
মমিনুলের নানা মোহাম্মদ আলী বলেন, গতকাল রাতে মমিনুল তাঁর সঙ্গে মাজারে যান। একপর্যায়ে মমিনুল নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে