
নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করেছে।
আজ সোমবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
নিহত কৃষক ওই গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। আটক ব্যক্তিরা হলেন নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৪০), সিরাজুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে বাবু মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই দিন আগে নায়েকপুর গ্রামের সামনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের মোস্তাকিম একই গ্রামের হাসানকে মারধর করেন। তুচ্ছ ঘটনা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে আজ সকালে গ্রামে এক সালিস বৈঠকে বিষয়টি মীমাংসা হয়।
সালিস থেকে ফেরার পথে আবার দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে কৃষক দিলীপ খান নিহত হন। এ ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক পুলিশ তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে