শেরপুরে আদালতের হাজতখানা থেকে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়া এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম রাজু আহমেদ (২৫)। আজ মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত ভবনের নিচতলার হাজতখানা থেকে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজতখানার ইনচার্জসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামি পালানো ও হাজতখানার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাগত কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
রাজু আহমেদ নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। তিনি জাল টাকার মামলার আসামি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর জাল টাকা দিয়ে বাজার করার সময় রাজু আহমেদসহ তিনজন স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
আজ বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ। পরে বিকেল চারটার দিকে ওই ৩ আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন (২৭) কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আদালত অঙ্গনে শাহিন আটক হলেও পালিয়ে যায় রাজু।
নবাগত কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর বয়স্ক আসামি আনোয়ার হোসেন বাবু (৬৫) অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সঙ্গে হাজত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী কথা বলতে যান। ওই সুযোগে রাজু আহমেদ ও শাহিন নামের দুজন হাজতখানা থেকে দৌড়ে পালায়। একপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনতার সহায়তায় তাৎক্ষণিক শাহিনকে আটক করতে পারলেও রাজু আহমেদ পালিয়ে আত্মগোপনে চলে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় পৃথক একটি মামলা করার প্রস্তুতি চলছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য হাজতখানার ইনচার্জসহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে