
শেরপুরের নকলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় মহল্লায় একটি পরিত্যক্ত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. ফয়সাল (১৬)। ফয়সাল কুর্শাবাদাগৈড় মহল্লার মো. মফিজের ছেলে।
ফয়সালের বাবা মফিজ জানান, ফয়সাল মাদকাসক্ত ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সকালে বাড়ির পাশে মিন্টু রবিদাসের পরিত্যক্ত ঘরে ফয়সালের মরদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নকলা থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফয়সালের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ফয়সালের গলায় এক টুকরা রশি বাঁধা অবস্থায় ছিল। আরেক টুকরা রশি ঘরের ধন্যায় বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, ঘরের ধন্যায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিঁড়ে ঘরের মেঝেতে পড়ে যায় ফয়সাল। এতে মাথায় ও কানে আঘাত পেয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে