
প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি বন্ধ রয়েছে।
গতকাল ময়মনসিংহ রেলওয়ে জংশনে গিয়ে দেখা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী বন্ধ লোকাল ট্রেনটি পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী বগি নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে বসার সিটগুলো ময়লা আবর্জনায় গাঢ় হচ্ছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় ট্রেনটিতে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড হয়। দ্রুত ট্রেনটি চালুর সিদ্ধান্ত না হলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হবে।
জানা গেছে, লোকবল, যাত্রীসংকটসহ নানা কারণে ময়মনসিংহ থেকে একের পর এক লোকাল ট্রেন বন্ধ হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী করোনার পর থেকে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে চলা আট জোড়া লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক যাত্রী নিরাপদ সেবা থেকে বঞ্চিত। ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। গত ২৯ ডিসেম্বর লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। এতে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
জানতে চাইলে ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা চাইলে যেকোনো সময় ট্রেন চালু হতে পারে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে