
নেত্রকোনার আটপাড়ায় মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফায়েত খান সাকু, তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হাসান রনি ও সদস্যসচিব রকির নেতৃত্বে এই পাহারা দেওয়া হয়। এ সময় ছাত্রদলের অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রকি বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদল সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে মন্দির, গির্জা সুরক্ষা দিতে রাতে পাহারায় আছি।’
তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক রাকিব হাসান রনি বলেন, ‘অতীতের মতো আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদল রাত-দিন কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।’
জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাফায়েত খান সাকু বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাইবোনদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে