
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়ামুখী ট্রেনটির ইঞ্জিনে এ আগুন লাগে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার আগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে ময়মনসিংহ-জারিয়া রেলযোগাযোগ।
পূর্বধলার শ্যামগঞ্জের স্টেশনমাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টায় জারিয়া-ঝানজাইল এলাকায় এলে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
জহিরুল ইসলাম আরও জানান, এখন জারিয়াগামী লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ হিসেবে পাঠানো হবে প্রশাসনের সিদ্ধান্তক্রমে। এরপর অগ্নিকাণ্ডে বিকল ট্রেনটি উদ্ধার করা হবে। তখন রেলযোগাযোগ স্বাভাবিক হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে