
নেত্রকোনার মোহনগঞ্জে এক শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস করানোসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আইরিন নাজনীনের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর উপজেলার বার্ত্তারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এই ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে শিক্ষার্থীর বাবা নির্যাতনের ঘটনায় মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থতার কারণে গত ১০ ও ১১ অক্টোবর বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। সুস্থ হয়ে ১২ অক্টোবর বিদ্যালয়ে যায়। ওই দিন পঞ্চম শ্রেণির সাধারণ বিজ্ঞান ক্লাস চলার সময়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন শ্রেণিকক্ষে প্রবেশ করেই ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে দুদিন অনুপস্থিত থাকার কারণ জানতে চান।
ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে জানায় সে দুদিন অসুস্থ ছিল। এই উত্তরে সন্তুষ্ট হননি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হয়ে শাস্তি হিসেবে ৪০ বার কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। অন্যথায় তাকে ৪০টি বেত্রাঘাত করা হবে বলে জানান। প্রধান শিক্ষকের নির্দেশে বাধ্য হয়ে ৪০ বার কান ধরে ওঠবস করে সে। বাড়ি ফেরার পর সন্ধ্যায় কোমরে তীব্র ব্যথা শুরু হয় তার। পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘শিক্ষার্থীদেরকে ক্লাসে শারীরিক ও মানসিক নির্যাতন করা সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক আইরিন আমার ছেলেকে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমি ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর বিষয়টি আদৌ সত্য নয়। তবে সে ক্লাসের পড়া শিখে না আসায় আমি তাকে শাসিয়েছি মাত্র।’
অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে