
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এক স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৬ নভেম্বর সকাল থেকে নিখোঁজ সে। এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ স্কুলছাত্রের নাম আতিকুর রহমান ওরফে অনিক (১৬)। সে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের অনিক মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেজ সে।
পরিবার সূত্র জানায়, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি। ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় জিডি করেন।
অনিকের মা রোজিনা আক্তার বলেন, ‘আমার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। পরিচিত সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পাচ্ছি না।’
খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, ‘অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ায় ভালো। তার নিখোঁজ হওয়ার খবর শুনে হতবাক হই।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো ছেলেটির কোনো খোঁজ মেলেনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে