
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মুর্শেদা বেগম দেওয়ানগঞ্জ স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট কাটেন। ট্রেন ছাড়ার সময় তিনি ট্রেনে উঠতে চেষ্টা করেন। এ সময় পা পিছলে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই ফজলু মিয়া জানান, মুর্শেদা দীর্ঘদিন থেকে রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সোমবার কমিউটার ট্রেনে তিনি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে যান। ট্রেনে ওঠার সময় তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সহকারী স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, মুর্শেদা বেগম কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ট্রেন ছেড়ে দিলে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েন।
দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন বলেন, মুর্শেদা অসুস্থ ছিলেন। ধীর গতিতে চলা ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন। এ বিষয়ে তাঁর স্বজনদের কোনো অভিযোগ নেই।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে