শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরার দখলে থাকা খাল ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের নয়আনীকান্দা এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গরুহাটি সংলগ্ন নয়আনীকান্দা সেতুর নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। যা দিয়ে সেতুর উভয় পাশের প্রায় প্রায় ৩০০ একর আবাদি জমির পানি নিষ্কাশিত হয়। তবে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরা সেতু সংলগ্ন জমি দখল করে স্থাপনা ও পুকুর খনন করে খালের পানি চলাচলের রাস্তা ভরাট করেন।
এতে গত সপ্তাহের টানা বৃষ্টিতে প্রায় ৩০০ একর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় শতাধিক পরিবার।
পরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘ব্রিজের পাশেই ঘর ও পুকুর খনন করে খাল বন্ধ করে দেওয়ায় আমাদের খেতের পানি আটকা পড়ে আছে। টানা বৃষ্টিতে আমাদের বাসার পানিও জমে আছে। এখন আবার খাল খনন করে দিলে আমাদের আবাদ বাচবে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তাকিজুল ইসলাম তাঁরা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। এখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। সরকার তাঁর জায়গা যেকোনো কাজে ব্যবহার করতে পারে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, খাল ভরাট করা ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। এতে প্রায় ৩০০ একর আবাদি জমি ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পৌরসভা থেকে খাল খনন করে দেওয়া হবে।
ইউএনও মাসুদ রানা বলেন, ‘খাল বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর জলাবদ্ধতা নিরসনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে