
জামালপুরের মেলান্দহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের (মালঞ্চ) বেতমারী এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা সবাই গ্রামীণফোনের জামালপুর অফিসের কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহতরা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেলবাড়ী এলাকার চঞ্চল বর্মণ (২৭), জামালপুর সদর উপজেলার শ্রীপুর এলাকার কাজল (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জের গ্রামীণফোন টাওয়ারে কাজ করতে যান তাঁরা। কাজ শেষ করে আজ সকালে তাঁরা জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে ফিরছিলেন। পথে উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় পৌঁছালে দেওয়ানগঞ্জগামী ট্রাকের সঙ্গে তাদের পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
এ নিয়ে ওসি দেলোয়ার হোসেন আজকের পত্রিকা বলেন, ‘ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে