
নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের একটি ভবনে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজীব মিয়া (২২)। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সজীব সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে মোহনগঞ্জ সরকারি কলেজের নতুন ভবনের দরজা-জানালার ওয়েল্ডিংয়ের কাজ শুরু করেন সজীব। থাকতেন কলেজের একটি ভবনের দোতলায়। উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল সজীবের। সারা দিন কাজ শেষে বিকেলে শরীর খারাপ লাগছে বলে জানান সহকর্মীদের। পরে ভবনের দোতলায় বিশ্রাম নিতে যান। সহকর্মীরা সন্ধ্যায় ডাকাডাকি করলে সাড়া দেননি সজীব। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আগে থেকেই উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যা ছিল সজীবের। হয়তো স্ট্রোক করে থাকতে পারেন।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে