শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে নুরে আলম তালুকদার ভুট্রো (৫০) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে নকলা পৌর শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরে আলম তালুকদার উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উরফা ইউনিয়নের লয়খা গ্রামের বাসিন্দা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গত ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি ইউপি চেয়ারম্যান। তাঁকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে