জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ গরুর হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুল আজ সকালে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে স্রোত থাকায় গোসল করার সময়ে হঠাৎ পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে সন্ধান চালায়।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুলের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিস কর্মীদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে