
বাবা মারা গেছেন ১৫ বছর আগে। সেই থেকে মায়ের আয়েই কোনো রকমে সংসার চলছে। এভাবে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সব বাধা জয় করে এবার নীলফামারী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নুসরাত জাহান জুঁই (১৮)।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুঁই দুই ভাইবোনের মধ্যে ছোট। ভাই বিয়ে করে আলাদা থাকেন। মায়ের সঙ্গে থাকেন জুঁই। তাঁর মা ফাতেমা খাতুন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
আজ বুধবার বিকেলে জুঁইয়ের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। এ সময় পাশে ছিলেন তাঁর মা ফাতেমা খাতুন। জুঁই জানান, ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। বিজ্ঞান বিভাগে পান জিপিএ-৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫।
নুসরাত জাহান জুঁই আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। বাবা সেই ছোট্ট থাকতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত পড়াশোনা করতে মা অনেক কষ্ট করেছেন। ভাই এখন একটা চাকরি করে। তাঁরও সংসার আছে। এখন চিকিৎসক হয়ে মায়ের দুঃখ ঘোচাতে চাই। টাকার অভাবে যাঁরা চিকিৎসা করাতে পারেন না, সেসব গরিব মানুষকে চিকিৎসাসেবা দিতে চাই। মহান আল্লাহর অশেষ কৃপায় মেডিকেলে চান্স পেয়েছি।’
জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন, ‘অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করেছি। সারাটা জীবনই কষ্ট করে গেলাম। যখন শুনতে পেলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আনন্দে দুচোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহর কৃপায় আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় মা হিসেবে অনেক গর্ব হচ্ছে। কিন্তু পড়াশোনার খরচ নিয়ে চিন্তাও হচ্ছে।’
গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ৪ হাজার ৯৩২তম স্থান অর্জন করেন নুসরাত জাহান জুঁই।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে