নেত্রকোনার কলমাকান্দায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরখাপন ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চেমটি গ্রামের ফরহাদ মিয়া (৫০) ও নয়াপাড়া গ্রামের আব্দুল গণি (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে নিয়মিত চাঁদা তুলতেন ওই দুজন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এ সময় থানার ওসি মোহাম্মদ লুৎফুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ইউএনওর সঙ্গে ছিলেন।
অভিযানে নৌকা থেকে চাঁদাবাজির সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে চাঁদাবাজি না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে