মাছ ধরাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে টেটার আঘাতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
নিহত সজিব (১০) ওই গ্রামের আশিক মিয়ার ছেলে। মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম ফতেপুর গ্রামের চান মিয়া, আনছু মিয়া, মল্লিক, দেওসহিলা গ্রামের ওয়াকিব ও শামছুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডোবায় একই গ্রামের আনছু মিয়া তাঁর লোকজন নিয়ে জোড় পূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে টেটার আঘাতে সজিব নিহত হয়।
মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে