শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হচ্ছে ওই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মো. মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা গেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়নরম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে