
জামালপুরের সরিষাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ওই উপজেলায় মাহিম ইসলামের (১৯) সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তাঁকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে তালাক দেন। গত ২৩ অক্টোবর গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান মাহিম। এক বাড়িতে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন তিনি।
গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে মাহিম ও তাঁর সহযোগীরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ রোববার সাবেক স্বামীসহ ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ মাহিমসহ জয়নাল মিয়া (৪৫), সাকিব হোসেন (১৮) ও পল্লব হাসানকে (১৯) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে