
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সতীর্থ এক নারী।
একই কমিটির যুগ্ম আহ্বায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা।
ওই ছাত্রলীগ নেত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সেদিন একটি প্রোগ্রাম ছিল। প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ফটোকপির দোকানে যাচ্ছিলাম। এ সময় কাওসার আহমেদ স্বাধীন আমাকে অশ্লীল কথাবার্তা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমার গায়ে হাত তোলা হয়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ ভিসিকে জানালে ভিসি আমাকে ফোন দিয়ে এনে সমঝোতা করে দেন। এরপর আরও অনেক ঘটনা ঘটেছে। সেসব নিয়ে আমি লিখিতভাবে অভিযোগ করিনি।’
তবে এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন বলেন, ‘তিনি অভিযোগে যে সময় উল্লেখ করছেন, সেই দিন, সেই সময়, বিশ্ববিদ্যালয়ে ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রাম চলছিল। আমি, ভিসি স্যার, প্রভোস্টসহ অন্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ওই প্রোগ্রামে ছিলাম। আমি তাঁকে যৌন হয়রানি কেন করতে যাব। ৪-৫ দিনের মধ্যে তাঁর সঙ্গে আমার দেখাই হয়নি। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার শেষ বেলায় অভিযোগটা পেয়েছি। রোববার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে