
শেরপুরের নকলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম মনি (১৮)। ওই ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার রাতে চরঅষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রামে হাজীর মোড় এলাকায় মসজিদের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মনিরের বাড়ি চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে। তাঁর বাবার নাম কলিম উদ্দিন। আহত শহীদ মিয়া (২২) একই ইউনিয়নের বারারচর গ্রামের সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে একটি ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মনির ও শহীদ। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা খেলে মোটরসাইকেল যাত্রী মনির ও চালক শহীদ আহত হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন এবং শহীদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরের মরদেহ বিনা ময়নাতদন্তে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে