প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (১৯) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
নিহত আকাশ শহরের মুকুন্দবাড়ী গ্রামের সুজাউদ্দৌলার ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলের মিস্ত্রি ছিলেন।
নিহতের বাবা সুজাদ্দৌল্লাহ্ বলেন, ‘আমার ছেলে আকাশ ছোটবেলা থেকেই প্রতিমা বিসর্জন দিতে আসত। আজ দুপুর ১টার দিকে প্রতিমা বিসর্জন দিতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় ডুব দেয়। এরপর আর না উঠে আসায় উপস্থিত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আজ শহরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন করার সময় আকাশ নামে এক যুবক ডুব দিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে