নেত্রকোনা সদরের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনার সতরশ্রী পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসআই মোবারক হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তবে কেউই তাঁকে চেনেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে