
মাত্র ১৩ বছর বয়সে কাঠমিস্ত্রি আতাউর হোসেনের সঙ্গে বিয়ে হয় আনজুয়ারা বেগমের। এরপর কেটে যায় প্রায় আট বছর। হোসেন–আনজুয়ারা দম্পতি একটি সন্তানের জন্য সামর্থ্য অনুযায়ী সব করেছেন। কিন্তু সন্তানের কোমল ত্বকের ছোঁয়া তাঁরা পাননি। অবশেষে তাঁদের অপেক্ষার প্রহর শেষ হলো। একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন আনজুয়ারা (২১)।
জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আনজুয়ারার কোলজুড়ে আসে চারটি কন্যাশিশু। জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের বাসিন্দা আতাউর-আনজুয়ারা দম্পতি।
আতাউর হোসেন বলেন, ‘আট বছর আগে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘদিনেও আমাদের কোনো সন্তান ছিল না। এখন আল্লাহ আমাদের চার মেয়ে দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি।’
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুর রহমান চৌধুরী বলেন, গত বুধবার বিকেলে আনজুয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাশিশুর জন্ম দেন আনজুয়ারা। সন্তান ও মা সুস্থ আছেন। তবে নবজাতকদের স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় চার শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে