
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ঢুকে এক ইউপি সদস্যকে মারধরের মামলায় উপজেলা যুবলীগের সদস্য মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সরিষাবাড়ী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার মামুন অর রশীদ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউপি সচিবের কক্ষে ঢুকে পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনকে মেয়ের জন্ম সনদ দিতে বলেন মামুন অর রশীদ। সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেন তিনি। এ নিয়ে সচিবের কক্ষে বসে থাকা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে টেনে-হিঁচড়ে পরিষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় মামুন অর রশীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ইউপি সদস্য রেজাউল করিম বাদী হয়ে গত ১৫ মে মামলা করেন। মামলা হলে এলাকা ছেড়ে পালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় আত্মগোপন করেন তিনি। পুলিশ আজ শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ডোয়াইল ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মামুনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে