
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় দুর্ঘটনার শিকার হন নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুমতি ছাড়া কর্মক্ষেত্রের বাইরে সরকারি নিয়ে যাওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে খাদ্য অধিদপ্তর।
আজ রোববার দুপরে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ মার্চ খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানকে এ বিষয়ে ব্যাখা চাওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে আরও বলা হয়েছে গত ১৩ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশাল এলাকায় নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের ব্যবহৃত সরকারি জিপ গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু গাড়িটি কর্মক্ষেত্রের বাইরে কীভাবে ব্যবহৃত হল এবং দুর্ঘটনা সংঘঠিত হল তা বোধগম্য নয়। এমন কার্যকলাপ সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রণ বিধি ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা পরিপন্থী। এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা প্রাপ্তির ৫ কর্মদিবসের মধ্যে এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও ব্যাখ্যাপত্রে উল্লেখ করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় প্রথমে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী এবার অধিদপ্তর থেকে তাঁর (মিজানুর রহমান) কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে