
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও কেউ ৫ কেজি, কেউ ৮ কেজি করে চাল পেয়েছেন। তবে, চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ৩ হাজার ৯০৪ জন উপকারভোগীর মধ্যে ৩৯ দশমিক ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পোড়াকান্দুলিয়া ইউপিতে গেলে ভিজিএফের কার্ডে চাল পেয়েছেন এমন বেশ কয়েকজন উপকারভোগী বিতরণে অনিয়ম হওয়ার কথা জানান।
পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামের উপকারভোগী আনোয়ার হোসেন বলেন, ‘ভিজিএফের কার্ডে আমাকে ১০ কেজি চালের পরিবর্তে ৫ কেজি ৮২০ গ্রাম চাল দেওয়া হয়েছে।’
বহরভিটা গ্রামের উপকারভোগী চান মিয়া বলেন, ‘আমাকে ইউপি মেম্বার একটি কার্ড দিয়েছেন। কার্ড নিয়ে চাল তোলার পর মেপে দেখি ১০ কেজির পরিবর্তে ৮ কেজি ২৯৫ গ্রাম। নিয়মের কোনো তোয়াক্কা না করে এভাবে চাল কম দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি কার্ডধারীকে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক কিছু চাল রেখে দিয়েছেন বলে শুনেছি।’
উপকারভোগীদের মধ্যে সঠিক পরিমাপে চাল বিতরণের জন্য বলেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘আমি খোঁজখবর রাখছি, মাঝেমধ্যে দু-একজনের কম হতে পারে।’ চাল রাখার বিষয়ে তিনি বলেন, ‘কিছু চাল খরচের জন্য রেখে দিয়েছি। পরে কম পড়লে সেখান থেকে এনে দিয়ে দিব।’
পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার এ কে এম বদরুদ্দোজা বলেন, ‘সঠিকভাবে চাল দেওয়া হচ্ছে।’ কম দেওয়ার বিষয়ে বলেন, ‘ভুক্তভোগীদের ব্যাগ ছিঁড়া থাকার কারণে চাল কম হতে পারে।’
ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, ‘কাউকে চাল কম দেওয়া হচ্ছে না। আমরা সঠিকভাবে চাল বিতরণ করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে