দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রোববার বেলা ২টার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর স্ত্রীও ভোট দেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
এর আগে গেল বছরে ওই আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে এবারের নির্বাচনে তিনি ছাড়াও ভোটের মাঠে লড়ছেন আরও তিনজন প্রার্থী।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এইমাত্র আমি ও আমার স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওইখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এ পর্যন্ত ৫০ পারসেন্ট ভোট পড়েছে। আরও সময় আছে, আরও ভোট কাস্ট হবে।
তিনি বলেন, নেত্রকোনা জেলায় যা দেখলাম, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জেলা প্রশাসক, জেলা জজ বলেছেন, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে