
শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে।
দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে