জামালপুরের মেলান্দহে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে চারজনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
চারজন হলেন চরবানী পাকুরিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সায়েদুজ্জামান সাইদ ও ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় প্রতিদিন অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এ ছাড়া জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে