নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে ইয়াসিন আরাফাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ স্টেশনের পশ্চিমে শহরের কাজিয়াটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত মোহনগঞ্জ পৌরশহরের রাউৎপাড়া এলাকার সাইদুজ্জামান বাবুলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আহত আরাফাতকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে ঢোকার আগে কাজিয়াটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আরাফাত। তাতে তাঁর দুই পা ঊরু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাঁকে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফজলুর রহমান আরও বলেন, লাশ ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, আরাফাত কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যে কারণে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের হস্তান্তর করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে