
শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান আকন্দ (৪৫) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরীকুড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার মাসুদুর রহমান আকন্দ গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেন। পরে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে তাঁর স্ত্রী গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে ঝুলন্ত লাশ অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে আমরা একসঙ্গে টিভিতে খেলা দেখেছি। পরে সে বাড়িতে চলে যায়। সকালে খবর পেলাম সে আত্মহত্যা করেছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে