
নেত্রকোনার মোহনগঞ্জে ঈদে বাড়ি ফেরা যাত্রীবাহী পিকআপ আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ সময় চাঁদাবাজদের ছুরিকাঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সকালে উপজেলার সামাইকোনা এলাকায় কংশ নদের সেতুর ঢালে চাঁদাবাজির ঘটনা ঘটে। সেতুটি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশাকে সংযুক্ত করেছে।
মামলার আসামি হলেন মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের নুর মিয়ার ছেলে মো. সাইকুল ইসলাম (২২), একই গ্রামের সবুজ মিয়ার ছেলে মামুন মিয়া (২১), জানু মিয়ার ছেলে মো. বিজয় মিয়া (২০), আ. ওয়াহাবের ছেলে মো. রফিক মিয়া (২২) ও রঙ্গু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২২)। এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে অভিযোগকারী গাড়িচালক তোফায়েল আহম্মেদ পরাণের বাড়ি বারহাট্টা উপজেলার ভাবনীকোনা গ্রামে।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরাণ তাঁর ব্যক্তিগত পিকআপে করে যাত্রী পরিবহন করছিলেন। গতকাল সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ধর্মপাশার উদ্দেশে রওনা হন। পথে নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গাড়ি থামায়। তাঁরা ১০০ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকের আসনে থাকা পরাণকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করে তারা। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালায় ওই চাঁদাবাজেরা। এতে দুই যাত্রী জখম হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বারঘর নোয়াগাঁও গ্রামের মো. পবিন মিয়া (২৫) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রিয়াজিবুর রহমান (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চাইলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় গতকাল রাতে পিকআপের চালক পরাণ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পিকআপের চালক পরাণ বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জের সামাইকোনা সেতুর ওপর উঠতেই ১০-১২ জন যুবক গাড়ি থামায়। তারা আগে থেকেই এই সড়কে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা গাড়ি আটকে চাঁদা তুলছিল। তারা ১০০ টাকা চাঁদা চাইলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। কিসের টাকা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে চালকের আসান থেকে টেনে বের করে আমাকে মারধর করে। এতে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় চাঁদাবাজেরা। হামলায় ছুরিকাঘাতে দুই যাত্রীর মাথা কেটে জখম হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে