
নেত্রকোনার আটপাড়ায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) অপহরণের পর বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ওই ছাত্রীকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রাম থেকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের আজিজুল (৩৫), তাঁর স্ত্রী মনি আক্তার (৩০) ও একই গ্রামের লিমন মিয়া (২৮)।
ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, ‘গত সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে আমার মেয়েকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করে। নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে আজিজুল ও তার সঙ্গীরা দলবেঁধে ধর্ষণ করে। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করে। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করি। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে