শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর কৃষক ও রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ও স্বজনেরা। আজ শনিবার সকাল ৬টার দিকে পৃথক স্থানে এ দুজনের মরদেহ ভেসে উঠলে তাঁদের উদ্ধার করা হয়।
নিহতেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে আবুল কালাম (৩৩)। আবুল কালাম পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রকিব বাদশা বলেন, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল ৬টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে স্থানীয়রা।
অন্যদিকে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে শনিবার সকাল ৬টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়স্বজন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে