
অবরোধ সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে নিরাপত্তা জোরদারে টহলে বের হয়ে তিন পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে পৌরসভা এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের অবরোধ সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে আজ শনিবার রাতে টহলে বের হয় সরিষাবাড়ী থানার পুলিশ। পথে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন প্রধান সড়কের মাঝে উল্টে যায়। এতে পুলিশি টহলে অংশ নেওয়া দুটি মোটরসাইকেলের তিন পুলিশ সদস্যসহ নছিমনচালক আহত হন।
আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান ও নছিমনচালক বাবলু মিয়া (৪৫)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘রোববারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়। টহলের সামনে একটি চলন্ত নছিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ কারণে মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে