তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জেলা রাজশাহী। আজ বুধবার জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বেলা ৩টার দিকে তাপমাত্রার পারদ উঠে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩০ শতাংশ। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তীব্র দাবদাহে হাঁসফাঁস করে উঠেছে নগরজীবন।
তথ্যমতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী আজ (বুধবার) রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ ছিল।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগে সোমবার (১৫ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।
এ বিষয়ে পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর আকাশে ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। তাই তাপমাত্রা আর বাড়ার আশঙ্কা নেই। তবে আগামী কয়েক দিন রাজশাহী অঞ্চলে এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’ এই সময় তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় রাজশাহীর প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। সকাল থেকেই ঘাম ঝরাচ্ছে সূর্য। প্রকৃতি যেন তপ্ত নিশ্বাস ছাড়ছে। গাছের সবুজ পাতাগুলো হয়ে উঠেছে বিবর্ণ। বাইরে বইছে গরম বাতাস। আর্দ্রতা কমে যাওয়া পথঘাটের মানুষের গলা শুকিয়ে যাচ্ছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই।
টানা দাবদাহে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই। উদ্ভূত পরিস্থিতিতে গেল দুই দিন থেকে নগরীতে তাপপ্রবাহ নিয়ে সতর্ক থাকতে মাইকে প্রচার করছে জাতীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা এই গরমে হিট স্ট্রোকসহ বিভিন্ন রোগ থেকে বাঁচতে সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে