জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার বিকেল সাড় ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন অভিযান পরিচালনা করেন।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজর টাকা জরিমানা করেছেন জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। সোমবার বিকেল সাড় পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা অনাদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, আজ সন্ধ্যায় পর্যন্ত বাজার মনিটরিংয়ের সময় এক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে