
রাজশাহীতে কান্তকবি পদক পেয়েছেন বাউলশিল্পী শফি মণ্ডল। কান্তকবি রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে আজ শনিবার রাজশাহীতে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শফি মণ্ডলকে এই পদক দেওয়া হয়। কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্কের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বাউলশিল্পী শফি মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাউলশিল্পী শফি মণ্ডল দেশ ও দেশের বাইরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তাঁর চেয়ে অনেক ওপরের। তাঁকে সম্মাননা দেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে শফি মণ্ডল বলেন, ‘মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তাতে আমি অনেক আনন্দিত।’
ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মণ্ডল আরও বলেন, ‘কে দেয় সম্মান, কে করে অপমান এমন ছলনা, কেন হে প্রভু।’
এর আগে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্তকবির মেলা, রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি। অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এফ এম এ জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা, রাজশাহীর সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে