চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এলিজা (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উদয়নগর এলাকার স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী আখের আলী (২৫) কে আটক করেছে। এলিজার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। তিনি রহনপুর মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ওই এলিজাকে স্বামীর পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখে মৃত ঘোষণা করেন। চিকিৎসার আগে স্বামীর পরিবারের লোকজন চিকিৎসককে জানান বিদ্যুতায়িত হয়ে এলিজা অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ নামিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন চিকিৎসা জন্য। এরপর রাতেই তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আজ শনিবার ওই গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর চাচা বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেছেন। এ ছাড়া তাঁর স্বামী আখের আলীকে আটক করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে